26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামস্বাস্থ্য

নুরের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে : রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে। তিনি পুরোপুরি ট্রমাটাইজড।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

নুরুল হক নুর এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হননি। তিনি যে সমস্যা ও সংকট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেগুলো এখনো কাটেনি। তার নাক দিয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে, কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে, একা দাঁড়াতে পারছেন না, মাথা ঘুরছে। তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না। তার ব্রেনে আঘাত করা হয়েছে। সেনাবাহিনীর কতিপয় সদস্য ও পুলিশ বাহিনীর কতিপয় সদস্য সংবেদনশীল জায়গায় আঘাত করেছে। তার নাক পুরোপুরি বেঁকে গেছে। তিনি মুখ বড় করে খুলতে পারছেন না। তাহলে কেন বলা হলো নুরুল হক নুর সুস্থ? আমার মনে হয় নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। এসব পরিকল্পনা করে কোনো লাভ হবে না। আগামীকাল বেলা ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ হবে।
বিআরএসটি/এসএস

Related posts

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির

News Desk

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

News Desk

যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

News Desk

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

News Desk

মুসলিম উম্মাহর ঐক্য আরো সুসংহত হোক : প্রধান উপদেষ্টা

News Desk

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

News Desk
Translate »