বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই জনের কারাদণ্ড

নোয়াখালীর চৌমুহনী রেলগেট এলাকায় শিয়ালের মাংস বিক্রির সময় দু’জনকে গ্রেফতার করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মো. জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির অপরাধে ২ জনেক আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজির বেশি মাংস এবং একটি শিয়ালের চামড়া উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শিয়াল হত্যার অভিযোগ স্বীকার করেছেন বলেও জানান তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এই ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিআরএসটি/এসএস

Related posts

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৪৪

brs@admin

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

News Desk

বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

brs@admin

ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

brs@admin

ক্ষমতায় এলে কাউকে কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না : জামায়াত আমির

News Desk

রাজনৈতিক দলগুলোর অনুভূতি ধারণ করে সংশোধন প্রস্তাব আনছে কমিশন : আলী রীয়াজ

brs@admin
Translate »