15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামস্বাস্থ্য

নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

এসময় বিএনপি মহাসচিব ভিপি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। নুর যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান মির্জা ফখরুল।

এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

প্রসঙ্গত, গত শুক্রবার হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল হক নুর।
বিআরএসটি/এসএস

Related posts

আগামীকাল হাসিনার মামলার রায়

News Desk

ইরানে ইসরাইলপন্থি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

News Desk

আজ বিএনপিসহ ১৩টি দলের সঙ্গে ইসির সংলাপ

News Desk

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

brs@admin

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক

News Desk

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সুলভ মূল্যে আটা বিক্রি

News Desk
Translate »