রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

তিস্তায় গোসলে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মুহিদ কালীগঞ্জ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাস্টারের ছেলে।

তিনি সম্প্রতি চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে নদীতে গোসলে নামেন মুহিদ। কিছুক্ষণ পর অন্য তিনজন তীরে উঠলেও মুহিদ স্রোতের টানে গভীরে তলিয়ে যান। স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রংপুর থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালানো হচ্ছে। তবে বিকেল ৩টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিআরএসটি/এসএস

Related posts

১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার তালিকায় যুক্ত

News Desk

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

brs@admin

মুরাদনগরের ধর্ষণ: পোস্টে যা লিখলেন তারকারা

brs@admin

News Desk

প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

News Desk

যে স্থানে আত্মগোপনে ছিলেন মমতাজ

brs@admin
Translate »