17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনদুর্ভোগের কথা চিন্তা করে ঢাকায় মঙ্গলবারের র‌্যালি বাতিল করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা ঢাকায় আগামীকালের র‌্যালি কর্মসূচি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। এ সময় কর্মসূচিতে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
বিআরএসটি/এসএস

Related posts

ঝালকাঠিতে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে উঠান বৈঠক

News Desk

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্ট

brs@admin

এশিয়া কাপ: রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান

News Desk

দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

brs@admin

ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক দুই সিইসি গ্রেফতার : বদিউল আলম

brs@admin

তীব্র তাপপ্রবাহে দিল্লিতে রেড অ্যালার্ট

brs@admin
Translate »