শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জামায়াতের জরুরি বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরাসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

News Desk

স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবার সেবনের ছবি ভাইরাল

News Desk

ইতালির নাগরিকত্ব নিয়ে বড় দুঃসংবাদ, যা রয়েছে নতুন আইনে

brs@admin

বিপর্যস্ত নেপালের পর্যটন খাত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

News Desk

ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই এনসিপি : নাহিদ

News Desk

রেমিট্যান্সের টাকায় ঘুরে দাঁড়িয়েছে দেশ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »