15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পুলিশের স্পেশাল বিভাগ (এসবি) প্রধান গোলাম রসুল ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একে এম শহিদুর রহমান। রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্ব-নিয়োগের ধারাবাহিকতায় আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে আগামী ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. গোলাম রসুলকে তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১ সেপ্টেম্বর থেকে আগামী ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
বিআরএসটি/এসএস

Related posts

আজ আসছেন হামজা চৌধুরী, হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ

brs@admin

ভারতে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

brs@admin

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ

News Desk

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে

brs@admin

পাক সেনাবাহিনীতে যুক্ত হলো চীনের অত্যাধুনিক ‘অ্যাটাক হেলিকপ্টার’

News Desk
Translate »