শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বাইচ প্রতিযোগিতার দুই নৌকার সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার মহড়া চলাকালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ থেকে ১২ জন আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উল্লাপাড়া উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (এএসআই) ওমর ফারুক বলেন, বাইচের নৌকা মহড়া শেষে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা শ্যালো নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায় এবং সবাই পানিতে পড়ে যায়। এ সময় বাইচের দুই সদস্য মারা যান। এ ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলল উ. কোরিয়া

brs@admin

নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

News Desk

তারেক রহমানের ১১-১৪ জানুয়ারির কর্মসূচি ঘোষণা

News Desk

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

brs@admin

আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি সই

brs@admin
Translate »