31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি নুরকে ফোন করেন এবং তার অবস্থার বিস্তারিত জানেন।গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।

ফোনালাপে নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিবরণ তুলে ধরেন। এসময় ড. ইউনূস তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এদিকে নুরের ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ঝিনাইদহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি অতীতে মানুষের সঙ্গে বেঈমানি করেছে, তাদের পুরোনো ইতিহাস আবারও উন্মোচন হয়েছে। তাই তাদের নিষিদ্ধের দাবি উঠেছে, আইনগত দিক যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের

News Desk

লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

News Desk

‘স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল’ : আসিফ মাহমুদ

brs@admin

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

brs@admin
Translate »