শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৩০ আগস্ট) শনিবার সকাল ১০টায় শুরু হয় এই মহাসমাবেশ।
প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ আয়োজিত এই মহাসমাবেশে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন।

প্রাথমিক শিক্ষকদের দাবিগুলো হলো: সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষকের শূন্য পদে ১০০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসাবে বিবেচনা করা যাবে না।

পরিষদের নেতারা জানান, আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১৩তম আর প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে।
বিআরএসটি/এসএস

Related posts

ইউনূস সাহেব, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন: মির্জা ফখরুল

brs@admin

দুই-তিন ফসলি জমিতে স্থাপনা নির্মাণ করা যাবে না : কৃষি উপদেষ্টা

News Desk

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ

News Desk

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

brs@admin

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

News Desk

কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান!

brs@admin
Translate »