শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জানান, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয়, তাতেও দলটির কোন আপত্তি থাকবে না। আজ শুক্রবার (২৯ আগস্ট) দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফুয়াদ বলেন, দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারও ভালো করার অভিজ্ঞতা নেই। অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনের নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা।
তিনি আরও বলেন, ভোটারের বয়স কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ হবে তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।
নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ফুয়াদ বলেন, রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সেসব নিয়ে কোন কথা নেই। প্রচারণার উপকরণে অনেক খরচ হয়। সাধারণ পোস্টার করবে ইসি—এটা করলে অর্থের অপচয় কমত, পরিবেশও বাঁচত।
বিআরএসটি/এসএস

Related posts

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে

brs@admin

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ইবিজেএ’র নব কমিটির অভিষেক অনুষ্ঠিত

News Desk

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ

News Desk

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

News Desk

জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব; নাহিদ ইসলাম

News Desk

শ্রীলঙ্কায় কেবল কার দুর্ঘটনায় ৭ সন্ন্যাসী নিহত

News Desk
Translate »