13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজশাহীতে নিজ অস্ত্রে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ সদস্য হলেন ওয়ারেস আলী (৪৫)। তিনি রাজশাহী মেট্রপলিটন পুলিশের কাটাখালী থানায় কর্মরত।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার এসআই ওয়ারেস আলী নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ প্রদান করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনকে পাওয়া যায়নি।
বিআরএসটি/এসএস

Related posts

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় আসছেন তুর্কি সচিব

brs@admin

বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটে অ্যালেক্স মার্শাল

News Desk

রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষার্থীরা

News Desk

ইলিয়াস কাঞ্চনের দল ‘জনতার পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

brs@admin

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান

brs@admin

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই : হাই রিপ্রেজেন্টেটিভ

brs@admin
Translate »