19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

লতিফ সিদ্দিকীকে পুলিশে দিলো জনতা

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবরুদ্ধ রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার এই ঘটনা ঘটে। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল বলে অভিযোগে প্রথমে তাদের অবরুদ্ধ করে করা হয়।
জানা যায়, ডিআরইউতে ‘৭১ মঞ্চ’ নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠক ছিল। সেখানে লতিফ সিদ্দিকী যোগ দেন। সাংবাদিক ও শিক্ষক পরিচয়ে আরও কয়েকজন সেখানে উপস্থিত হন। এরপর উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে।
জনতার দাবি, সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছিল। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর একে একে তিনটি পুলিশের গাড়ি লতিফ সিদ্দিকীসহ বাকিদের নিয়ে যায়।
বিআরএসটি/এসএস

Related posts

বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প

News Desk

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের আজ চূড়ান্ত শুনানি

News Desk

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

News Desk

গুজবে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে সচেতন থাকার আহ্বান সেনাবাহিনীর

brs@admin

উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে তিন ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া

News Desk
Translate »