বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

আ’লীগের মতো পরিণতি যেন বিএনপির না হয় : হাফিজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, এখন যারা সংবিধান পরিবর্তনের কথা বলে তারা মুক্তিযুদ্ধ দেখেনি।এই মুহূর্তে সংবিধান পরিবর্তন হবে না। নির্বাচনের পর জনগণের প্রতিনিধিত্ব করা নির্বাচিত প্রতিনিধিরাই পারবে সংবিধান সংশোধন করতে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমরাও মুক্তিযোদ্ধা হিসেবে সেসময় সংবিধানে মতামত দিয়েছিলাম। তাই এটিকে পুরোপুরি ফেলে দেওয়ার কথা নয়।

আওয়ামী লীগের মতো পরিণতি যেন বিএনপির না হয় সে ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১-এ বিরোধিতা করা রাজনৈতিক দল এখন বিএনপিকে ঠেকাতে চায়।
বিআরএসটি/এসএস

Related posts

রুমিন ফারহানা বহিষ্কার

News Desk

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

News Desk

সরকার চায় একটি মানবিক পুলিশবাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

চাকসু নির্বাচন: শিবিরের প্যানেল ঘোষণা

News Desk

শাড়ি পরতেই ৫ ঘণ্টা সময় নেন ক্যাটরিনা!

brs@admin
Translate »