রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।

সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটি জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরকসহ আটক ৩

News Desk

জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

brs@admin

আওয়ামী লীগ ও দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় কৌশলে আসামি বদলের অভিযোগ যুবদলের

News Desk

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত

brs@admin

জাবি ছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগে বাস আটক

News Desk
Translate »