27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বার্তায় ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) সাবেক শিক্ষার্থী সাথিরাকে অভিনন্দন জানায় দূতাবাস।

দূতাবাস বার্তায় জানিয়েছে, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম খেলাধুলার মাধ্যমেও সুযোগ তৈরি করে বিশ্বব্যাপী সংযোগ তৈরি করে এবং উদ্ভাবনকে উৎসাহিত করে।

আসন্ন নারী বিশ্বকাপে জেসির দায়িত্ব পালন বাংলাদেশি নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হতে যাচ্ছে এবং বাংলাদেশের নারী উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

জেসি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৬ বন্ধু আটক

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৮৭ জন গ্রেপ্তার

brs@admin

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮জন নিহত

News Desk

জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

লন্ডনে সাদামাটা জীবন যাপনে প্রশংসায় তারেক রহমান

News Desk

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

News Desk
Translate »