31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটের মাঠে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ছিলেন চার আরোহী।

হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস জানিয়েছে, হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার যানবাহনের সংখ্যা বেশি থাকায় সড়কটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে লোকজনকে ওই সড়কটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে দেখেছেন। হেলিকপ্টারটি মাটিতে পড়ার আগে সর্পিল হয়ে বাতাসে ঘুরছিল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

যুদ্ধবিরতিতে সম্মত নেতানিয়াহু

brs@admin

পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধান, নতুন তথ্য পেলো দুদক

brs@admin

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ

News Desk

টানাপোড়েন আর অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর

brs@admin

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

News Desk

জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: ছাত্রদল সভাপতি

News Desk
Translate »