25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক।

শিক্ষার্থীরা জানান, টানা এক মাস ধরে তারা অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং যানবাহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk

ভাইরাল ছবিগুলো আমার নয়; শবনম ফারিয়ার

brs@admin

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

News Desk

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির

News Desk

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

brs@admin

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

News Desk
Translate »