15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

তারেক রহমানের উপহারের ঘর পেলেন শাহীনুর

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা, মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগম পেলেন একটি নতুন ঘর।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।

এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
বিআরএসটি/এসএস

Related posts

আ.লীগের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার

News Desk

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

News Desk

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

News Desk

বিকেলে জরুরি সভা ডেকেছে ছাত্রদল

News Desk

সড়ক অবরোধ করেছে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

News Desk
Translate »