শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনামসারাদেশ

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের মৌখালী এলাকার সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চর দখল করে গড়ে তোলা এএন্ডএন ট্রাভেল অ্যান্ড ট্যুরস নামীয় রিসোর্ট সেন্টার ও ট্যুরিস্ট স্পট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও টুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালায়। পরিবেশ ও বন আইনের লঙ্ঘন করে গড়ে ওঠা এসব স্থাপনা সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অভিযানে অবৈধ রিসোর্টটির চারটি ফুট ট্রেল, একটি গোলচত্বর ও একটি অফিসঘর উচ্ছেদ করা হয়। এগুলো কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই মালঞ্চ নদীর চর দখল করে নির্মাণ করা হয়েছিল। রিসোর্ট মালিক প্রশাসনের কাছে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।
বিআরএসটি/এসএস

Related posts

গুম ও আয়নাঘর শেখ মুজিবের আমল থেকেই শুরু: মাহফুজ আলম

brs@admin

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি

News Desk

১৫০ উপজেলার প্রাথমিক স্কুলে খাবার পাবে শিক্ষার্থীরা

brs@admin

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

brs@admin

লালমনিরহাট-৩ আসনে জমজমাট নির্বাচনী মাঠ

News Desk

রাজধানীতে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

News Desk
Translate »