শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘বিতর্কিত ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে তিনি বলেছেন, ‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই। আপনারা আমাকে দেখান, তারপর আমি বলবো।’

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তবে কি ৫ আগস্টকে কেন্দ্র করে আপনার যে বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা ভুয়া? এমন প্রশ্নের উত্তরে ফজলুর রহমান বলেন, কোনো ভাইরাল হয় নাই। ইউটিউবে অনেক কিছু করা যায়। আমার সমস্ত বক্তব্য আপনারা দিতে বলেন। আমার বক্তব্য সামনে এসে বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে বুঝাতে পারে যে আপনি ভুল বলছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবো। কিন্তু পুরা বক্তব্য বাজাতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

News Desk

ফিলিপাইনে ভূমিকম্পে ৬০ জনের বেশি নিহত

News Desk

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

News Desk

বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল

brs@admin

তিস্তা প্রকল্প: দেশে আসছে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল

News Desk

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

brs@admin
Translate »