শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া পেশাদারত্বের সঙ্গে সম্পন্ন করার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘আমরা পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’

রোববার (২৩ আগস্ট) নির্বাচন ভবনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানির শুরুতে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন আসনের দাবি-আপত্তি নিয়ে শুনানি হয়। ইসি ভবন এর বাইরে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেদের দাবি তুলে ধরতে দেখা যায়।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

News Desk

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ছাড়াল হাজার

brs@admin

এশিয়া কাপ: রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান

News Desk

ঢাকা সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

News Desk

‘স্থানীয় নির্বাচন আগে হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে’ : আমির আবু জাফর কাসেমী

brs@admin

গণ-আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান

News Desk
Translate »