31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনামসারাদেশ

চাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষের পথে।

দ্রুতই প্রকাশ করা হবে নির্বাচনি আচরণবিধিও। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় সচল করার কাজও প্রায় শেষ।

রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু ভবনের দোতলায় আমরা নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করেছি। আজকের মধ্যেই প্রস্তুতি শেষ হবে বলে আশা করছি। শিগগিরই আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাব। একটি মিটিং করে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে।

কমিটির সদস্য সচিব শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে। তফসিলও দ্রুত ঘোষণা করা হবে। তা এ সপ্তাহের শেষেই।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

brs@admin

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ১জন নিহত

News Desk

ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি

brs@admin

পিরোজপুর জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

News Desk

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

News Desk

সুন্দরবনে আত্মসমর্পণ করল ‘ছোট সুমন বাহিনী’, সক্রিয় ডাকাতদের সতর্ক করল কোস্ট গার্ড

Durjoy Das
Translate »