13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে দেবো: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে বলে দেবো।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

brs@admin

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

brs@admin

নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য গড়তে সব দলের সঙ্গে বসবে বিএনপি

brs@admin

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

News Desk

দুদকেও দুর্নীতি আছে : দুদক চেয়ারম্যান

News Desk

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

brs@admin
Translate »