শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত সেই সহকারী প্রক্টর গ্রেপ্তার

নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাকে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, মাহমুদুর রহমান জনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাভার মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নৈতিক স্খলনের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে।
বিআরএসটি/এসএস

Related posts

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২

brs@admin

রাজধানীতে বিআরটিসির বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

brs@admin

জামায়াতে সমাবেশের নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র‍্যাব-ডিবিও

News Desk

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

brs@admin

এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে : গয়েশ্বর

brs@admin

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk
Translate »