26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনও পরিবর্তন সম্ভব নয়।
শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। এত বৈষম্য, এত অনিয়ম যেখানে দীর্ঘদিন চলে থাকে, সেখানে পরিবর্তন কীভাবে রাতারাতি হবে।
তিনি বলেন, পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। এসময় তিনি বলেন, যখন প্রগতিবাদ সমাজ দেখতে চাই, বৈষম্য কমিয়ে আনতে চাই তখন সম্পূর্ণভাবে সেটা অন্য দিকে ঠেলে দেয়ার চেষ্টা চলছে। খুবই কৌশলে উগ্রবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গণতন্ত্রে তর্ক-বির্তক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুর্নীতির ঊর্ধে উঠে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে বাংলাদেশেও পরিবর্তন সম্ভব। এমন উদাহরণ অনেক আছে।
বিআরএসটি/এসএস

Related posts

স্ত্রীর হাতে ‘মার’ খাওয়ার ঘটনাকে ‘মজার মুহূর্ত’ বললেন ম্যাক্রোঁ

brs@admin

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

News Desk

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি

brs@admin

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

News Desk

দখল দূষণে সৌন্দর্য হারাচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

News Desk

তিন দফা দাবি আদায়ে ববি শিক্ষার্থীদের অনশন

News Desk
Translate »