শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

চীন সফরে যাচ্ছেন এনসিপি’র ৮ নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির আট সদস্যের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফর থেকে ফিরেই আগামী ২৬ আগস্ট চীনের উদ্দেশে রওনা হবে। চার দিনের এই সফর শেষে ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
চীন সফর উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি সফররত প্রতিনিধি দলের সফলতা কামনা করেন এবং এই সফরকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।
পরে ঢাকার চীনা দূতাবাস তাদের সরকারি ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।
সংবর্ধনায় এনসিপির শীর্ষস্থানীয় নেতারা বলেন, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার একটি সুযোগ হবে।
সফররত প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
বিআরএসটি/এসএস

Related posts

ইউক্রেন থেকে শিক্ষা: ৫০ হাজার ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের

News Desk

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমিনে এরদোয়ান

News Desk

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

News Desk

জুলাই শহীদ দিবস : ‘নতুন বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, শুধু তেহরানেই একরাতে নিহত ২০০

brs@admin
Translate »