শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় ৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

আজ (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই রায়ের দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
বিআরএসটি/এসএস

Related posts

ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হবে ২৪’র গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা: আবদুল হান্নান মাসউদ

brs@admin

অতিরিক্ত শর্ত দিলে আইএমএফ থেকে ঋণ নেবে না বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

brs@admin

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

News Desk

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন: রিপোর্ট

News Desk

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

News Desk

গাজীপুরে প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় ৩জন গ্রেফতার

brs@admin
Translate »