15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এ নিয়ে টানা আট দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোনো ব্যক্তি একাধিক মনোনয়নপত্রও নিয়েছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন।
জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্যও অনেকে মনোনয়নপত্র কিনেছেন।
এরই মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী ছাত্রসংগঠন। ছাত্রদল প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবুজ সংকেত পেলেই ঘোষিত হবে পূর্ণাঙ্গ প্যানেল।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

Related posts

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

আজ ঢাকায় আসছে ভুটান

brs@admin

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

News Desk

বিজেপির বিরুদ্ধে থালাপতি বিজয়ের যুদ্ধের ডাক

News Desk

গুমের মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে শুনানি আজ

News Desk

যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার’; পরীমনির স্ট্যাটাস

News Desk
Translate »