19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

মোহাম্মদপুরের ‘অগ্নি বিল্লাল’ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের ছিনতাইচক্রের প্রধান বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লালকে (২৯) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিটিটিসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোহাম্মদপুর ও আদাবর এলাকার ছিনতাইকারী বিল্লাল সাভারের শামলাপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান পরিচালনা করে বিল্লালকে গ্রেফতার করে। গ্রেফতার বিল্লাল মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি-ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করত।

তিনি বলেন, বিল্লালের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাবি এম.ফিল. প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

brs@admin

দেশের অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই: অর্থ উপদেষ্টা

brs@admin

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

News Desk

মালয়েশিয়ায় অভিযানে ৩৪ বাংলাদেশিসহ আটক ৯৪

News Desk

দ্রুততম সময়ে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে আলোচনায় ঐকমত্য কমিশন

News Desk

দক্ষিণ সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আলোচনা

News Desk
Translate »