বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সাবেক এমপি ও আ.লীগের জেলা সভাপতি অপু গ্রেফতার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, রাজধানীর ধানমন্ডি থেকে শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম অপু একজন ব্যবসায়ী। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকের কাছে পরাজিত হন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

রাজশাহীতে গ্রেপ্তার ২২

News Desk

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

News Desk

পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

News Desk

হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল : ইরান

brs@admin

একইদিনে হবে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া দুটি পরীক্ষা

News Desk

নির্বাচনবিরোধীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

News Desk
Translate »