শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (১৮ আগস্ট) সকালে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।

পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।
বিআরএসটি/এসএস

Related posts

দাফন শেষে ফেরার পথে শোকাহতদের বহনকারী বাস উল্টে নিহত ২৫

News Desk

রোববার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের পরবর্তী শুনানি

News Desk

সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

brs@admin

এখন সময় নতুন করে দেশ গড়ার: তারেক রহমান

brs@admin

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

News Desk

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

News Desk
Translate »