15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সাবিনাদের দেড় কোটি টাকা আজও দেয়নি বাফুফে

দেড় কোটি টাকার প্রাইজমানি আজও পাননি সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। ফুটবলারদের হাতে এই অর্থ কবে দেওয়া হবে তারও কোনো খবর নেই।

বাংলাদেশের নারী ফুটবলকে দক্ষিণ এশিয়ার গণ্ডি থেকে একঝাঁক মেয়ে নিয়ে গেছেন এশিয়ার সর্বোচ্চ আসরে। মাত্র ১৫ বছর আগে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা বাংলাদেশ নারী দল এখন বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন দেখে। সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে তারা।

সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু প্রায় এক বছর হতে চলল, বাফুফে তাদের ঘোষিত পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়নি সাবিনা-আফঈদাদের।

অথচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিওএসহ অন্য যারা পুরস্কার ঘোষণা করেছিল; তারা অনেক আগেই অর্থ দিয়ে দিয়েছে। যাদের সবার আগে পুরস্কার বুঝিয়ে দেওয়ার কথা, সেই বাফুফেই ঘোষণা দিয়ে ঘুমিয়ে আছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

News Desk

আর কত চাচ্ছেন, পাওয়ার হিটিং ইস্যুতে তামিমের প্রশ্ন

News Desk

হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

News Desk

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের

News Desk

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

brs@admin

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

brs@admin
Translate »