শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান হাবিব (২৪) নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাত প্রায় সাড়ে এগারটার দিকে হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকার হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়ার আব্দুল মোনাত কালু সওদাগরের ছেলে। তিনি হাটহাজারী বাস স্টেশনের পশ্চিম পাশে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরসভার মীরেরহাট এলাকায় নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হন মোটরসাইকেল আরোহী হাবীব। স্থানীয়রা গুরুতর আহত হাবীবকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক তানভীর জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও ভিকটিমের সঙ্গে থাকা স্বজনরা তথ্য না দিয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয় : ড. মঈন খান

brs@admin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

brs@admin

‘ই*স*রা*য়ে*লের কাছে আত্মসমর্পণ নয়’: হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা

News Desk

‘ক্ষমতায় গুমের সংস্কৃতি বন্ধ করা হবে’

News Desk

শাহবাগ মোড়ে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

News Desk

সাতক্ষীরায় আদালতের সাবেক পিপি লতিফের ও তার ছেলের মঞ্জুর

News Desk
Translate »