28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে গাঁজাসহ চরফ্যাশনের যুবক আটক

ভোলার লালমোহনে ১ কেজি গাঁজাসহ মো. সিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সিরাজ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল এলাকার মৃত মকবুল আহমেদ ফরাজীর ছেলে।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সিরাজ নামে এক যুবক ব্যাগে করে গাঁজা নিয়ে হেঁটে তার গন্তব্যে যাচ্ছেন। তখন দ্রুত সেখানে এসআই মো. আসাদুজ্জামান খান ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় একটি ফোর্স পাঠাই। তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা জব্দ করেন। এরপর তাকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।
বিআরএসটি/এসএস

Related posts

গুলশানে হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকের লাশ উদ্ধার

News Desk

রাশিয়া-ভারত-চীন ত্রয়ী আবার সক্রিয় হচ্ছে?

brs@admin

বাগদান সারলেন অর্জুন টেন্ডুলকার

News Desk

নতুন ৪ থানার অনুমতি দিলো অন্তর্বর্তী সরকার

News Desk

পাকিস্তানে ৪৮ চীনা নাগরিকসহ ১৪৯ জন গ্রেপ্তার, আছে বাংলাদেশিও

News Desk

রমজানে ফল আমদানিতে শুল্ক কমাল সরকার

brs@admin
Translate »