26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে: সালাহউদ্দিন

নির্বাচন বিলম্বিত করতে যারা ভিন্ন ধরনের কথা বলছে, তারা গণতন্ত্রের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন বিলম্বের জন্য ভিন্ন ধরনের কথা বলছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। যারা ভিন্ন রকম যুক্তি তুলে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে বলেও যোগ করেন তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ঐকমত্য কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে : সালাহউদ্দিন আহমদ

News Desk

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪১৮

News Desk

ভোটার হচ্ছেন জুবাইদা রহমান

brs@admin

শেখ হাসিনার শাসনের ‘ভূত’ এখনো বিদ্যমান: রিজভী

News Desk
Translate »