13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজধানীর সিসা বারে হত্যার ঘটনায় আটক ২

রাজধানী ঢাকার বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুইজন যুবককে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য দেন।
তিনি বলেন, ভিকটিম ও খুনিরা পূর্ব পরিচিত। নিয়মিত তারা ওই সিসা লাউঞ্জে যাতায়াত করতেন এবং সিসি লাউঞ্জের ভেতর-বাইরে আধিপত্য বিস্তার করতেন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
এই ঘটনায় আরও যারা জড়িত, তাদের ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বারটি কীভাবে এতো রাত পর্যন্ত খোলা ছিলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া অবৈধ সিসা লাউঞ্জগুলো অভিযান করে বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

আহমেদীয়া ফাইন্যান্সের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

News Desk

ভোটের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ: খসরু

News Desk

ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

brs@admin

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

অলিম্পিকের স্বপ্ন স্বর্ণ জয়ী জাকিয়ার

brs@admin

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk
Translate »