27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জন্মাষ্টমীতে মির্জা ফখরুলের শুভেচ্ছা

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের অব্যাহত সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এক শুভেচ্ছাবার্তায় তিনি সবার সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুবই পুণ্য একটি তিথি। শুভ জন্মাষ্টমী তাদের অন্যতম ধর্মীয় উৎসব। উৎসবের প্রাঙ্গণ সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য অবারিত।
মির্জা ফখরুল বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সমাজ সংস্কৃতির মূল ভিত্তি। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, অশান্তি, হানাহানি, বৈষম্য ও অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

মোহাম্মদপুরের ‘অগ্নি বিল্লাল’ গ্রেফতার

News Desk

ইউরোপকে আরও কঠোর হতে হবে : ইইউ প্রধান

News Desk

ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

News Desk

১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার তালিকায় যুক্ত

News Desk

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

News Desk

দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের

News Desk
Translate »