সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় র্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব়্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় দুই লাখ ঘনফুট সাদা পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। একই সময় প্রায় ছয় লাখ ঘনফুট বালুও লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।
বিআরএসটি/এসএস
previous post
next post

