BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

কারাগারে খালেদা জিয়াকে নির্যাতনের বিচার দাবি

কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে দাবি করে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন। এই নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত।
বিএনপির নেতৃত্বে খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা যারা কয়েকজন তার সঙ্গে কাজ করেছি তারা তার দৃঢ় মনোবল দেখেছি। গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ তুলনাহীন।
বিআরএসটি/এসএস

Related posts

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin

ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

brs@admin

রংপুরে ১১ মামলার আসামি গ্রেপ্তার

News Desk

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

News Desk

লিটনকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

News Desk

কোনো রকম বিচ্ছিন্নতা দুই বাংলার শিল্পীদের কাম্য নয়: জয়া আহসান

brs@admin
Translate »