19.2 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

গুমের শিকার পরিবারের মানববন্ধন

গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা, এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বের করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেচ আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।

বুধবার (১৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ২০১৫ সালে গুম হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসানের বাবা জসীমউদ্দীন জানান, আমার ছেলে এখনো ফিরে আসেনি। আমি বর্তমান সরকারের কাছে আমার ছেলের খোঁজ চাচ্ছি মৃত অথবা জীবিত।

গুমের শিকার ভাগ্নের সন্ধান দাবি করে আখতারুজ্জামান নামে একজন বলেন, আমার ভাগ্নে এখনও ফিরে আসেনি। আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন অথবা তার সন্ধান দিন। যদি অপরাধ করে তাহলে আইন অনুযায়ী তার বিচার করা হোক। গুম করার অধিকার তো কাররই নেই। কিন্তু এই সরকার এখন পর্যন্ত কোন সন্ধান দিতে পারিনি। আমরা আইসিটিতে গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি কিন্তু এখনো গুমের সাথে জড়িত প্রশাসনের সেই সদস্যরা গ্রেফতার হয়নি। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিআরএসটি/এসএস

Related posts

ইতালির নাগরিকত্ব নিয়ে বড় দুঃসংবাদ, যা রয়েছে নতুন আইনে

brs@admin

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

News Desk

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

News Desk

রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করবে চীন

brs@admin

‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুথিদের

News Desk

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া

News Desk
Translate »