শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি।
বুধবার (১৩ আগস্ট) সকালে কেবাংসান ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যুব নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার। যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।
তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময়, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকার মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

News Desk

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

News Desk

অষ্টম শ্রেণিতেও চালু হচ্ছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’

News Desk

ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

News Desk

সাতক্ষীরায় ভেজাল সারসহ সরঞ্জাম জব্দ ও দুইজনকে জরিমানা

News Desk

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লকড

brs@admin
Translate »