শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো

পাম অয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়েছে সরকার। এতে করে এখন থেকে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে ১৫০ ঢাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পামঅয়েলের এ নতুন দাম ঘোষণা করেন। বাণিজ্য সচিব বলেন, দেশের ভোজ্য তেলের বাজারের ৬০ ভাগ হচ্ছে পাম অয়েল। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায়, এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সয়াবিনের মূল্য অপরিবর্তিত থাকায় পূর্বের মতো লিটার প্রতি ১৮৯ টাকা (বোতল) থাকবে।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

শাহবাগ অবরোধ করেছে এমপিওভুক্ত শিক্ষকরা

News Desk

গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করেছেন ট্রাম্প-নেতানিয়াহু

brs@admin

৩০তম নিক্কেই ফোরামে যোগ দিলেন অধ্যাপক ইউনূস

brs@admin

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

News Desk

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

News Desk

কানাডার দাবানল: ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কে সতর্কতা জারি

News Desk
Translate »