25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘর্ষের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। সোমবার (১১ আগস্ট) রাতে শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে লে. কর্নেল নাজিম আহমেদ এই তথ্য জানান।

লে. কর্নেল নাজিম আহমেদ জানান, সোমবার দুপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে একজন নিহত হন। এর পরপরই সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানে বিপুল সংখ্যক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে থেকে ১৪ জনকে গ্রে দেখানো হয়েছে এবং বাকিদের নির্দোষ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানের সময় যৌথ বাহিনী জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং হেলমেট উদ্ধার করে। এই অভিযানটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পরিচালিত হয়েছিল বলে জানানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির

News Desk

দেশের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

News Desk

বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

News Desk

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

News Desk

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

News Desk

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

News Desk
Translate »