শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না : চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না বলে সাফ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে। কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচারকাজকে বানচাল করা যাবে। তাদের জন্য পরিষ্কার বার্তা হলো যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না।

বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না বলেও জানান তিনি।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আজ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি।

সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, যেসব তরুণ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের স্বজন-পরিবার বেঁচে আছেন। তাদের সাক্ষ্যের মাধ্যমেই দেড় হাজারেরও বেশি মানুষের জীবন যাওয়া পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

ট্রাইব্যুনালে আজ শুরুতেই সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে চাঁনখারপুলে মানবতাবিরোধী অপরাধের এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য শুরু করেন শহীদ আনাসের বাবা পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে তার মা উপস্থিত হন।
বিআরএসটি/এসএস

Related posts

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল

brs@admin

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ

News Desk

নুরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা

News Desk

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে মৃত ১৫

News Desk
Translate »