19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ

গাজা শহর সম্পূর্ণ দখল করার পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি জনগণ। একইসঙ্গে জেরুজালেমে বন্দিদের মুক্তির দাবিতে সমর্থন জানিয়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

টাইমস অব ইসরায়েল ও বিবিসির খবরে বলা হয়, সাবেক সেনাসদস্য ম্যাক্স ক্রেশ ‘আমি অস্বীকার করেছি’ লেখা পোস্টার নিয়ে অংশ নেন।

তিনি বলেন, ‘আমরা ৩৫০ জনেরও বেশি সেনা, যারা যুদ্ধে অংশ নিয়েছিলাম এবং এখন নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধে আর অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছি।” হাইফা ও তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গাজায় যুদ্ধ সম্প্রসারণে ইসরায়েলের সিদ্ধান্তে জাতিসংঘ ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জার্মানি, ফিনল্যান্ড এবং কানাডাসহ অনেক দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা পুরোপুরি দখল করলে সেখানে ফিলিস্তিনি সাধারণ মানুষ ও গাজায় আটক ইসরায়েলি বন্দিদের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ হতে পারে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত এই পরিকল্পনায় যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি ‘মূলনীতি’ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্র করা, সব বন্দিকে ফেরত আনা, গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র করা, ওই এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া, এবং এমন একটি ‘বিকল্প বেসামরিক প্রশাসন’ প্রতিষ্ঠা করা যা না হবে হামাস, না হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল

brs@admin

ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেফতার

News Desk

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

News Desk

নারী বিশ্বকাপ বাছাই, বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়?

brs@admin

আইনজীবী হত্যাসহ ৫ মামলায় জামিন পাননি চিন্ময় দাস

brs@admin

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

News Desk
Translate »