শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা সরকারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার।
রোববার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ৪০ হাজার বডিক্যাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। এরইমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এই ক্যামেরা বহন করবে বলেও জানান তিনি।
তাছাড়া, আসন্ন নির্বাচনের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনার কথাও জানান ফয়েজ আহমেদ তৈয়ব।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর পদ্ধতি: ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

News Desk

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন: রিপোর্ট

News Desk

ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, শুধু তেহরানেই একরাতে নিহত ২০০

brs@admin

শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

News Desk

যুদ্ধবিরতির আলোচনায় কায়রোতে হামাস নেতা

News Desk

ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণসংযোগ

News Desk
Translate »