শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক গুলিবর্ষণ

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শনিবার (৯ আগস্ট) আকস্মিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এপি জানিয়েছে, এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় ভোরের দিকে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। কীভাবে এটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এপি জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো অভিযোগ দায়ের করা হয়নি।

নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে ভর্তি ব্যক্তিদের মধ্যে একজন ১৮ বছর বয়সী মেয়ে, একজন ১৯ বছর বয়সী ছেলে এবং একজন ৬৫ বছর বয়সী পুরুষ রয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল।

পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারী বা ভুক্তভোগীরা একে অপরকে চিনতেন কিনা, তা এখনো জানা যায়নি। তবে গুলির আগে বাকবিতণ্ডা হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘পিস টিভি বাংলা’ ফের চালু করতে সরকারকে আইনি নোটিশ

News Desk

রাশিয়া-ভারত-চীন ত্রয়ী আবার সক্রিয় হচ্ছে?

brs@admin

মোদি-জেলেনস্কির ফোনালাপ

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: সারজিস

brs@admin

৭ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

News Desk

শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু

News Desk
Translate »