31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

লালমোহনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিলো শিক্ষক সমিতি

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই ইউনিয়নের ৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় গজারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর, দক্ষিণ-পশ্চিম চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর সোলাইমান, মধ্যগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার নিরব ও গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবি মরিয়মকে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
পশ্চিম চরউমেদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মহিবুল্যাহর সভাপতিত্বে ও সামছল হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ফারুকের সঞ্চালনায় এ সময় গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা শিক্ষক সমিতির সমন্বয়ক তসলিম উদ্দিন শামিম, মো. আল মামুনসহ পশ্চিম চরউমেদ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ভুটানের আগ্রহ

News Desk

আইএমও সদরদপ্তরে প্রথমবারের মতো বাংলাদেশি জাহাজের মডেল স্থাপন

brs@admin

মিটফোর্ড-বাবুবাজারে ডিএমপির অভিযানে চারজন গ্রেপ্তার

News Desk

রমজানে ফল আমদানিতে শুল্ক কমাল সরকার

brs@admin

‘গো ব্যাক মোদি’ স্লোগানে উত্তাল মণিপুর

News Desk

পাকিস্তানে ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

brs@admin
Translate »