31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

গাজীপুরে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার ৭ জন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে ও শনিবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী বেগম, ভবানীপুরের উত্তরা এলাকা থেকে সুমন, হোতাপারা থেকে আলআমিন, ময়মনসিংহের গফরগাঁও থেকে স্বাধীন ও শাহ জালাল এবং মহানগরের চান্না এলাকা থেকে ফয়সাল হাসান।

এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব আরও চারজনকে গ্রেপ্তার করে। যারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

বিআরএসটি/আরএন

 

Related posts

ডিএমপির সাবেক কমিশনারকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

brs@admin

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

News Desk

শাহরুখ খান-দীপিকার বিরুদ্ধে মামলা

News Desk

ভোলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

News Desk

নদীতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করলো কোস্টগার্ড

News Desk

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

News Desk
Translate »